
কিশোরগঞ্জের নিকলী হাওরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শফিকুল ইসলাম তুলু (২৯) নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় ফায়ার সার্ভিস ও পুলিশের একটি দল।
রবিবার, ১২ জুলাই ভোরে নিখোঁজ হওয়ার প্রায় দুই দিন পর উপজেলার দামপাড়া ইউনিয়নের কাঁঠালিয়া এলাকার আশপাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পরিবার, স্বজন ও সহযাত্রীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত শফিকুল ইসলাম তুলু গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার কান্দানিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
Leave a Reply