1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

কটিয়াদীতে ২২ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার, নগদ ৩৮ হাজার টাকা উদ্ধার

মুহাম্মদ কাইসার হামিদ, স্টাফ রিপোর্টার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ২১৫ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের কটিয়াদীতে ২২ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৩৮ হাজার টাকাসহ আকলিমা আক্তার (৩২) নামে এক চিহ্নিত নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার, ২৮জুন  রাত দেড়টার দিকে  কটিয়াদী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বেথইর এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আকলিমা পৌরসদরের চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. হারুনের স্ত্রী।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আকলিমা ও তার স্বামী হারুন দীর্ঘদিন ধরে কটিয়াদী এলাকায় মাদক ব্যবসার একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলেছেন। স্থানীয়দের অভিযোগ, স্বামী হারুন বাইরে ঘুরে ঘুরে বিভিন্ন স্পটে মাদক সরবরাহ করতেন এবং স্ত্রী আকলিমা বাড়িতে বসে খুচরা ও পাইকারি মাদক বিক্রি পরিচালনা করতেন।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে আকলিমার বাড়িতে ঝটিকা অভিযান চালায় কটিয়াদী মডেল থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে চতুর হারুন কৌশলে পালিয়ে যেতে সক্ষম হলেও, তার স্ত্রী আকলিমাকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ২২ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৩৮ হাজার টাকা উদ্ধার করা হয়।

কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, “গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিক্রির সুনির্দিষ্ট তথ্য পেয়ে আমরা বেথইর এলাকায় অভিযান পরিচালনা করি। অভিযানে ২২ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৩৮ হাজার টাকাসহ আকলিমা আক্তারকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত নারীর বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা রয়েছে।”

ওসি আরও জানান, গ্রেফতার আকলিমার বিরুদ্ধে নতুন করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পলাতক হারুনকে গ্রেফতার করতে পুলিশি তৎপরতা চলছে। মাদকের কড়াল গ্রাস থেকে কটিয়াদীকে মুক্ত করতে পুলিশের এই মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং