1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

কুলিয়ারচরে পুলিশের বিশেষ অভিযান: ১০ বছরের সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭

মুহাম্মদ কাইসার হামিদ, স্টাফ রিপোর্টার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের কুলিয়ারচরে থানা পুলিশের এক নিয়মিত বিশেষ অভিযানে  হত্যা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিসহ বিভিন্ন মামলার মোট ৭ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার, ২৯ জুন উপজেলার বিভিন্ন এলাকায় দিনভর সাঁড়াশি অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার ৭ জনের মধ্যে অন্যতম হলেন হত্যা মামলায় ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সোহাগ মিয়া।তিনি উপজেলার চৌহদ্দি এলাকার ছিদ্দিক মিয়ার ছেলে।

এছাড়া বড়ছয়সুতি এলাকার মৃত সবুজ মিয়ার ছেলে মামুন নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের সময় মামুনের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

অভিযানে নিয়মিত মামলার আরও তিনজন এবং বিভিন্ন মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত (ওয়ারেন্টভুক্ত) দুইজনসহ সর্বমোট সাতজন আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দীন বলেন, “অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান জোরদার এবং পরোয়ানাভুক্ত আসামিদের আইনের আওতায় আনতে কুলিয়ারচর থানা পুলিশের নিয়মিত এই অভিযান অব্যাহত রয়েছে। উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।”

এলাকার সচেতন মহল পুলিশের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন এবং এ ধরনের মাদক ও অপরাধবিরোধী অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং