কালবৈশাখী ঝড়ের পর প্রচুর বৃষ্টি হচ্ছে। এদিকে বন্ধুর পরীক্ষার সময় হয়ে পড়েছে। চিন্তায় পড়ে গেছে অপর বাল্যবন্ধু! বৃষ্টির জন্য বন্ধু পরীক্ষা কেন্দ্রে যেতে পারবে, এ তো হতে পারেনা। তাই বন্ধুকে প্রবল বৃষ্টির মধ্যে পিঠে তুলে এক হাতে ছাতা ধরে বন্ধুকে পৌঁছে দিল পরীক্ষা কেন্দ্রে। এ চিত্র রূপকথার মত লাগলেও একদম বাস্তবেই এমনটা ঘটেছে কিশোরগঞ্জের কুলিয়ারচরে।
কিশোরগঞ্জের কুলিয়ারচর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ত্যাগের ঘটনা দেখা গেছে।
ছবিটি মঙ্গলবার বেলা সোয়া দশটায় দৃষ্টিনন্দন এ দৃশ্য ফ্রেমবন্দী করেছেন
কুলিয়ারচর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. আবদুল খালেক।
Leave a Reply