1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

মিঠামইনে ৪ দিনের ব্যবধানে আরো একজনের মরদেহ উদ্ধার

মোক্তার হোসেন গোলাপ, মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৫৬ বার পড়া হয়েছে

 

মাত্র ৪দিনের ব্যবধানে কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার হাওরের পাশের নালা থেকে এক অজ্ঞাত যুবকের (৩৫) মরদেহ  উদ্ধার করেছে মিঠামইন থানা পুলিশ ।

মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ভোরে মিঠামইন উপজেলার কেওয়াটজোর ইউনিয়ন বাজারের পূর্ব পাশের হাওরের  মিডাবন নামক  স্থান  থেকে  অজ্ঞাতনামা এই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

এলাকাবাসী সূত্রে জানা যায় এলাকার লোকজন ভোর বেলায় হাওরে কাজ করার উদ্দেশ্যে গেলে একটি নালায় মরদেহটি  পড়ে থাকতে দেখেন। পরে মিঠামইন থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। এই রিপোর্ট লেখা পর্যন্ত তার পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।

এর আগে গত ৩১ জানুয়ারি মিঠামইন উপজেলার দুর্গাপুর গ্রামের পূর্ব পাশের ডুবাতে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছিল মিঠামইন থানা পুলিশ ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং