মাত্র ৪দিনের ব্যবধানে কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার হাওরের পাশের নালা থেকে এক অজ্ঞাত যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করেছে মিঠামইন থানা পুলিশ ।
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ভোরে মিঠামইন উপজেলার কেওয়াটজোর ইউনিয়ন বাজারের পূর্ব পাশের হাওরের মিডাবন নামক স্থান থেকে অজ্ঞাতনামা এই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
এলাকাবাসী সূত্রে জানা যায় এলাকার লোকজন ভোর বেলায় হাওরে কাজ করার উদ্দেশ্যে গেলে একটি নালায় মরদেহটি পড়ে থাকতে দেখেন। পরে মিঠামইন থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। এই রিপোর্ট লেখা পর্যন্ত তার পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।
এর আগে গত ৩১ জানুয়ারি মিঠামইন উপজেলার দুর্গাপুর গ্রামের পূর্ব পাশের ডুবাতে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছিল মিঠামইন থানা পুলিশ ।