1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

নেত্রকোণার মাছ ব্যবসায়ী হত্যা মামলার পলাতক আসামি নান্দাইল থেকে গ্রেফতার

রায়হান জামান।।
  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ২১৯ বার পড়া হয়েছে

 

নেত্রকোনার মোহনগঞ্জে মাছ ব্যবসায়ী রাব্বি মিয়া (২২) হত্যাকাণ্ডের ঘটনায় পলাতক আসামি মো. টুটুল মিয়া (২৩)কে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।

গ্রেফতার টুটুল মিয়া নেত্রকোণা জেলার বাসিন্দা।

শুক্রবার, ৩০ জানুয়ারি রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ময়মনসিংহ জেলার নান্দাইল থানার সোনালী ব্যাংক এলাকা থেকে গ্রেফতার করা হয়।

শনিবার, ৩১ জানুয়ারি সকাল ১০টায় কিশোরগঞ্জে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মোহাম্মদ শাহজাহান।

র‌্যাব জানায়, ২০২৫ সালের ২ মার্চ মোহনগঞ্জ পৌরসভার রেলওয়ে স্টেশনসংলগ্ন একটি পুকুরের পশ্চিম পাড়ে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে কয়েকজন আসামি ধারালো চাকু দিয়ে মাছ ব্যবসায়ী মো. রাব্বি মিয়াকে বুকে আঘাত করে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত রাব্বি মিয়ার বাবা বাদি হয়ে মোহনগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মামলার পর থেকে পলাতক থাকা আসামি টুটুল মিয়ার অবস্থান ছায়া তদন্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামির অবস্থান শনাক্ত করা হয়। এরপর র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল আসামিকে গ্রেফতার করে।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস ব্রিফিংয়ে জানিয়েছে র‌্যাব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং