1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদণ্ড

উবায়দুল্লাহ রুমি,স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ শরিফুল ইসলাম (৩১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন দিনের কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।

বুধবার, ৯ সেপ্টেম্বর উপজেলার পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের ধামদী এলাকার সিদ্দিক মিয়ার পুরাতন রাইস মিল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত শরিফুল ইসলাম ওই এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, নবাগত ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ রোমনের নেতৃত্বে এএসআই জাকির হোসেন গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় শরিফুল ইসলামের কাছ থেকে ছয় পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।

পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন  সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শরিফুল ইসলামকে তিন দিনের কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদেশে বলা হয়।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ রোমান বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। ঈশ্বরগঞ্জকে মাদকমুক্ত রাখতে মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এ ক্ষেত্রে মাদকবিরোধী অভিযানে স্থানীয় জনগণের সহযোগিতাও প্রয়োজন। পুলিশ জানায়, মাদকবিরোধী এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং