1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

কিশোরগঞ্জ ও পাকুন্দিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ ২ জন নিহত, আহত-৭

নূর আহাম্মদ পলাশ, চিফ রিপোর্টার।।
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৭ জন। এ ছাড়া শহরের গাইটাল এলাকায় ট্রাকের  চাপায় এক স্কুল ছাত্র নিহত হয়েছে।

শুক্রবার, ২৪ জুলাই সকাল ১১টার দিকে ঢাকা- কিশোরগঞ্জ সড়কে পাকুন্দিয়া উপজেলার চিলাকাড়া এলাকায়  ও শহরের গাইটাল এলাকায় পৃথক দুটি দুর্ঘটনা ঘটে।

নিহত মাইক্রোবাস চালক এ কে এম মোস্তাফিজুর রহমান ঢাকার কাফরুল এলাকার গোলাম মোস্তফাল ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ থেকে ছেড়ে ঢাকাগামী অনন্যা ক্লাসিক পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকা থেকে নিকলী হাওরের উদ্দেশ্যে যাওয়া একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়।  দুর্ঘটনা কবলিত দু’টি যানবাহনই রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান মাইক্রোবাসের চালক।

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে পাকুন্দিয়া থানায় নেয়া হয়েছে।

এ দিকে একই দিন সকাল সাড়ে ১০টার দিকে শহরের গাইটাল এলাকায় ট্রাকের চাপায় তুহিন নামে প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। শিশুটি  কিশোরগঞ্জ সদর থানায় কর্মরত কনস্টেবল শামসু মিয়ার ছেলে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং