1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

মিঠামইন মাঠে বিএনপি নেতা জাহিদুল আলম জাহাঙ্গীরের জানাজা, শেষ বিদায়ে জনতার ঢল

নূর আহাম্মদ পলাশ, চিফ রিপোর্টার।।
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সাময়িকভাবে পদ স্থগিত হওয়া সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরের জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

শুক্রবার, ১৭ জুলাই বাদ জুমা মিঠামইন কেন্দ্রীয় মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় হাজারো মানুষ অংশ নিয়ে নিহত এ বিএনপি নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানান।

জানাজায় উপস্থিত ছিলেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরিফুল আলম, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান, কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলামসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক সাধারণ মানুষ।

উল্লেখ্য, গত বুধবার (১৫ জুলাই) রাতে মিঠামইন উপজেলা সদরের কামালপুর গ্রামে নিজ বাড়ির সামনে সশস্ত্র দুর্বৃত্তদের হামলার শিকার হন জাহিদুল আলম জাহাঙ্গীর। বাজার থেকে বাড়ি ফেরার পথে তার ওপর অতর্কিত হামলা চালিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। এতে তিনি মারাত্মক আহত হন এবং হামলায় আরও একজন আহত হন।

পরে তাকে উদ্ধার করে প্রথমে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে। কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন, প্রাথমিকভাবে পূর্বশত্রুতার জেরে ভাড়াটে সন্ত্রাসীদের মাধ্যমে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে।

জানাজা শেষে জাহিদুল আলম জাহাঙ্গীরকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং