
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অমান্য করায় এক ব্যক্তিকে ৭০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
একই সঙ্গে অভিযানে অবৈধভাবে উত্তোলিত বালু ও সংশ্লিষ্ট সরঞ্জাম জব্দ করা হয়েছে।
মঙ্গলবার, ১৪ জুলাই বিকেলে উপজেলার সাহেবের চর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী নাহিদ ইভা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র নিয়মবহির্ভূতভাবে বালু উত্তোলন ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে সাহেবের চরে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় আইন অমান্য করার দায়ে অভিযুক্তকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয় এবং বালু উত্তোলনে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়।
অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভা বলেন, অবৈধ বালু উত্তোলন ও মাটি ব্যবস্থাপনা আইনের যেকোনো ধরনের ব্যত্যয় রোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। পরিবেশ ও জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উপজেলা প্রশাসনের এমন পদক্ষেপকে স্থানীয় সচেতন মহল সাধুবাদ জানিয়েছেন।
Leave a Reply