
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আব্দুল্লাহপুর গ্রামে কালনী নদীর পাড় থেকে সফিক মিয়া (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার, ১৯ জুন সকালে স্থানীয় লোকজন নদীর তীরে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত সফিক মিয়া উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের মৃত আজিজুল হকের দ্বিতীয় ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নদীর পাড়ে মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহ উদ্ধার করে। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোখনুজ্জামান বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশের তদন্ত চলমান রয়েছে।”
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের সনাক্ত ও আইনের আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply