1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

অতিবৃষ্টিতে জেলার তিন হাওর উপজেলায় ২শ’ কোটি টাকার ফসল বিনষ্ট

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১৬৭ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ জেলার ইটনা,মিঠামইন ও অষ্ট্রগ্রাম উপজেলায় পাহাড়ি ঢল  ও অতিবৃষ্টির কারণে সরকারি হিসেবে ৩৬ হাজার ২ শত ১০ মে, টন চাল বিনষ্ট হয়েছে| যার বর্তমান বাজার মূল্য প্রায় ২ শ’ কোটি টাকা| তবে ক্ষতিগ্রস্থ কৃষকের ভাষ্যমতে ক্ষতির পরিমাণ দ্বিগুণেরও বেশি|

উপজেলাভিত্তিক তথ্য জানিয়ে ইটনা কৃষিঅফিসার বিজয়কুমারহালদার বলেন, ইটনা উপজেলায় ৩ হাজার ৬ শ’ ৯৫ হেক্টর জমির ফসল ক্ষতি হয়েছে| ক্ষতিগ্রস্থ কৃষকের সংখ্যা প্রায় ১১ হাজার ৫০ জন| ক্ষতির পরিমাণ ১৬ হাজার ৯ শত ৯৭ মে. টনচাল|

মিঠামইনউপজেলা কৃষিঅফিসার মো. উবায়দুল ইসলাম খান অপু বলেন,মিঠামইন উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ জমির পরিমাণ ১ হাজার ৩ শত ৩৭ হেক্টর| ক্ষতিগ্রস্থ  কৃষকেরসংখ্যা ৪ হাজার ৭ শ’ জন| ক্ষতিগ্রস্থ চালের পরিমাণ ৪ হাজার ২ শ’ মে. টন|

অপরদিকে অষ্টগ্রাম উপজেলা কৃষি অফিসার অভিজিৎ সরকার বলেন,ক্ষতিগ্রস্থ জমির পরিমাণ ৩ হাজার ১ শত ৭৩ হেক্টর| ক্ষতিগ্রস্থ  কৃষকের সংখ্যা ১০ হাজার ৮ শত ৩০ জন| ক্ষতিগ্রস্থ চালের পরিমাণ ১৫ হাজার ৩ শত মে.টন|

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর অতিবৃষ্টির কারণে নদ-নদী, খাল-বিল ডুবার পানি হাওরাঞ্চলে বোরো ধানের ফসলি জমিতে  উঠে কৃষকের সোনার ফসল ভেসে গেছে|

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং