1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন

মাটি ধসে হুমকির মুখে রহমতে আলম মাদরাসাসহ তিন শতাধিক পরিবারের ভিটে বাড়ি

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১৮১ বার পড়া হয়েছে

 

ধনু নদীর পানির স্রোত  ইটনা বড়হাটির খাল দিয়ে সরাসরি দক্ষিণ দিকে প্রবেশ করে খালটি পূর্বদিকে মোড় নিয়ে ইটনা মধ্যগ্রাম নয়াবাড়ীর শেষ সীমানা দিয়ে ব্রীজের নিচ দিয়ে দক্ষিণের হাওরে প্রবেশ করে| ইটনা বড়হাটির খাল দিয়ে ধনু নদীর পানি প্রবেশ করার কারণে স্রোতের অববাহিকায় ইটনা সড়কহাটি রহমতে আলম মাদরাসা ও এতিম খানাটি ভাঙ্গনের কবলে পড়েছে| হুমকির মুখে পড়েছে মাদরাসার বিল্ডিং ও মসজিদে ওমর ফারুক সহ সড়কহাটি, নয়াবাড়ী ও বড়হাটি কিছু অংশের প্রায় তিন শতাধিক পরিবারের বসত বাড়ি| এতে এই এলাকার পরিবারের জীবন কাটছে আতংক ও উৎকন্ঠায়| নয়াবাড়ীর শাবানা আক্তার ও আবুল কাসেম বলেন, সরকার যদি অতিদ্রুত কোন কার্যকরি পদক্ষেপ গ্রহণ না করে তবে আমাদের ভিটে বাড়ি ছাড়া হতে হবে| ইটনা রহমতে আলম মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা আতাউর রহমান বলেন, বিগত দিনে এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করা হলেও কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি|

ইটনা উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধর ও পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বশীল প্রতিনিধি ইতিমধ্যে ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছে বলে এলাকাবাসীর সূত্রে জানা গেছে| তাই অতিদ্রুত যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবি করছে ভাঙ্গন কবলিত এলাকাবাসী|

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং