ধনু নদীর পানির স্রোত ইটনা বড়হাটির খাল দিয়ে সরাসরি দক্ষিণ দিকে প্রবেশ করে খালটি পূর্বদিকে মোড় নিয়ে ইটনা মধ্যগ্রাম নয়াবাড়ীর শেষ সীমানা দিয়ে ব্রীজের নিচ দিয়ে দক্ষিণের হাওরে প্রবেশ করে| ইটনা বড়হাটির খাল দিয়ে ধনু নদীর পানি প্রবেশ করার কারণে স্রোতের অববাহিকায় ইটনা সড়কহাটি রহমতে আলম মাদরাসা ও এতিম খানাটি ভাঙ্গনের কবলে পড়েছে| হুমকির মুখে পড়েছে মাদরাসার বিল্ডিং ও মসজিদে ওমর ফারুক সহ সড়কহাটি, নয়াবাড়ী ও বড়হাটি কিছু অংশের প্রায় তিন শতাধিক পরিবারের বসত বাড়ি| এতে এই এলাকার পরিবারের জীবন কাটছে আতংক ও উৎকন্ঠায়| নয়াবাড়ীর শাবানা আক্তার ও আবুল কাসেম বলেন, সরকার যদি অতিদ্রুত কোন কার্যকরি পদক্ষেপ গ্রহণ না করে তবে আমাদের ভিটে বাড়ি ছাড়া হতে হবে| ইটনা রহমতে আলম মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা আতাউর রহমান বলেন, বিগত দিনে এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করা হলেও কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি|
ইটনা উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধর ও পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বশীল প্রতিনিধি ইতিমধ্যে ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছে বলে এলাকাবাসীর সূত্রে জানা গেছে| তাই অতিদ্রুত যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবি করছে ভাঙ্গন কবলিত এলাকাবাসী|