1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে নিমজ্জিত হচ্ছে হাওরের পাকা ফসল

মোক্তার হোসেন গোলাপ, মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ১৭৯ বার পড়া হয়েছে

 

গত কয়েকদিনের  টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে   মিঠামইন, ইটনা,অষ্টগ্রাম উপজেলার হাওরসহ  হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা ও মৌলভীবাজারের পুরো হাওরের  পাকা  বোরো ধানের ক্ষেত নিমজ্জিত হচ্ছে।  পাকা ধান  তলিয়ে যাওয়ায় কৃষকেরা হতাশ হয়ে পড়ছেন।

সরেজমিনে দেখা যায়, গত কয়েকদিনের  অব্যাহত বৃষ্টি ওউজান থেকে নেমে আসা  পাহাড়ি ঢলে  দ্রুত হাওরের নিচের  হাজার হাজার  হেক্টর বোরোধান ডুবে গেছে। বৃষ্টিও পানি বৃদ্ধি অব্যাহত থাকায় উঁচু এলাকার পাকা ধান ও ডুবে যাচ্ছে।

হাওরের কৃষকরা বুক বাধা স্বপ্ন নিয়ে জমিতে বোরোধান চাষাবাদ করেছিলেন কিন্তু অতি বৃষ্টিপাত ও  পাহাড় থেকে নেমে আসা ঢলে বোরো ধান সম্পূর্ণ নিমজ্জিত হচ্ছে।  উচু জমির ফসল ও ধীরে ধীরে নিমজ্জিত অব্যাহত রয়েছে।

হাওরের  কৃষকদের সাথে কথা বলে জানা গেছে  অতিরিক্ত বৃষ্টি ও পাহাড়ি ঢলে  এলাকায় আগাম বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। তারা জানান বিগত কয়েকটি বছর ভালোভাবে ধান কেটে রোদে শুকিয়ে ঘরে তুলতে পারলেও এই বছর একমুঠো ধানও ঘরে তুলতে পারব কিনা কেবল একমাত্র আল্লাহ পাক জানেন।  অনেক কৃষক  সামান্য আধা পাকা ধান  কেটে আনতে পারলেও রোদের অভাবে শুকাতে পারছেন না।  বোরোধান ঘরে তুলতে না পারায়  দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা।  বৃষ্টিও  ঢলের পানি দীর্ঘ সময় অব্যাহত  থাকলে কৃষকরা পুরোদমে ক্ষতিগ্রস্ত হওয়ার  আশঙ্কা করা হচ্ছে। হাওরের কৃষক কিভাবে ঋণ পরিশোধ করবেন এবং কি খেয়ে বাঁচবেন এই চিন্তাতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষককূল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং