1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

নূর আহাম্মদ পলাশ, চিফ রিপোর্টার।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১৪১ বার পড়া হয়েছে

 

যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে কিশোরগঞ্জে।

বৃহস্পতিবার, ২৬ মার্চ সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা করা হয়। পরে জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত সবাই গভীর শ্রদ্ধায় জাতির সূর্যসন্তান বীর শহীদদের স্মরণ করেন।

বক্তারা বলেন, লাখো শহিদের রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা কোনোদিন ভুলার নয়। এই দিনে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ডাক দেন। তাঁর ডাকে সাড়া দিয়ে দেশের সর্বস্তরের জনগণ ঝাঁপিয়ে পড়ে ৯ মাস রক্তক্ষিয় যুদ্ধের পর ১৬ই ডিসেম্বর আমরা পাই এক স্বাধীন বাংলাদেশ।  শহিদদের প্রতি সম্মান, শ্রদ্ধা ও ভালোবাসা জাতির অন্তরে চিরকাল লালিত হবে। তাদের এই আত্মত্যাগ ইতিহাসে অম্লান হয়ে থাকবে এবং প্রজন্ম থেকে প্রজন্মে অনুপ্রেরণা জোগাবে।

শহিদদের স্মরণে জেলা পুলিশ কিশোরগঞ্জের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক আসলাম মোল্লা, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান এবং পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন।

এছাড়াও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা পুলিশের সদস্যবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে সকাল ৮টায় কিশোরগঞ্জ স্টেডিয়ামে এক বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠ করে পরে বেলুন উড়ানো ও শান্তির প্রতীক সাদা পায়রা অবমুক্ত করা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবী সংগঠনের অংশগ্রহণে অনুষ্ঠিত এই কুচকাওয়াজে দেশাত্মবোধ ও শৃঙ্খলার চিত্র ফুটে ওঠে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং