1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

পাকুন্দিয়ায় ১০ কেজি গাঁজাসহ ২ ব্যক্তি গ্রেফতার

এম এ হান্নান পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭৭ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার, ২১ ফেব্রুয়ারি রাত সোয়া ১০টার কিছু আগে উপজেলার বুরুদিয়া ইউনিয়নের ড্রেনেরঘাট-নরপতি এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম হোসেন (রকি) ও এসআই রাকিবুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযানে অংশ নেয়।

গ্রেফতার দুইজনের মধ্যে মো. হালিম (৩০)  ভৈরব উপজেলার দক্ষিণপাড়া কালিকাপ্রসাদ এলাকার আলকাছ মিয়ার ছেলে ও মো. নাইম (৩০) একই  উপজেলার কুমিরমারা এলাকার কাশেমের ছেলে।

পুলিশ জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে ড্রেনেরঘাট টু মঠখোলা নরপতি এলাকায় আ. সাহিদ বাড়ির পূর্ব পাশের রাস্তার ওপর থেকে তাদের ১০ কেজি গাঁজাসহ আটক করা হয়।

পাকুন্দিয়া থানার পরিদর্শক ( তদন্ত) মোবারক হোসেন জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাকুন্দিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং