1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

ঈশ্বরগঞ্জে মাদকের টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা

উবায়দুল্লাহ রুমি, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদকের টাকা না পেয়ে বাবার ওপর অভিমান করে অলী উল্লাহ (২৬) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তার বাড়ি উপজেলার ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের এয়াজনগর গ্রামে। সে ওই গ্রামের মোস্তফার ছেলে। শনিবার, ১৩ জুন সকালে একটি মেহগনি গাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

পারিবারিক ও থানায় অভিযোগ সূত্রে জানা যায়, অলী উল্লাহ দীর্ঘ দিন ধরে মাদকাসক্ত ছিল। মাদকাসক্তির কারণে সে বেপরোয়া চলাফেরা করত। শুক্রবার, ১২ জুন বিকেলে তার পিতা মোস্তফার কাছে মাদক সেবনের জন্য দুই হাজার পাঁচশত টাকা দাবি করে। কিন্তু বাবা টাকা দিতে অস্বীকৃতি জানালে অলী উল্লাহ চরম ক্ষিপ্ত ও রাগান্বিত হয়ে বাড়ি থেকে বের হয়ে চলে যায়। এরপর রাতে আর বাড়ি ফেরেনি।

১৩ জুন সকালে নিহতের ছোট চাচা মঞ্জু মিয়া বাড়ির পূর্ব পাশে একটি মেহগনি গাছের ডালে অলী উল্লাহর মরদেহ ঝুলতে দেখেন। তার ডাক চিৎকারে পরিবারের সদস্যরা সহ আশেপাশের লোকজন ছুটে এসে অলী উল্লাহকে গলায় ফাঁস দিয়ে মেহগনি গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। স্বজনদের ধারণা বাবার ওপর অভিমান করে রাতের যেকোনো সময় সে আত্মহত্যা করে।

এই ঘটনায় নিহতের পিতা মোস্তফা ঈশ্বরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। সন্তানকে হারিয়ে পুরো পরিবার এখন গভীরভাবে শোকাহত।

এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রবিউল আজম জানান, অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং