
কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় নৈতিকতা ও র্ধমীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের কেন্দ্র শিক্ষকদের দুই দিন ব্যাপী মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছে।
রবিবার, ১৪ জুন সকাল ৯ টায় ইটনা উপজেলা পরিষদ হল রুমে প্রশিক্ষণ শুরু হয়। সহিহভাবে কুরআন শিক্ষা, শিশু মনোবিজ্ঞান, পরিবেশ ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ে প্রশিক্ষণ প্রধান করেন ইটনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. বিধান চন্দ্র দেবনাথ, ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাহাবুবুল আলম।
প্রশিক্ষণে ইসলামিক ফাউন্ডেশনে বিভিন্ন স্তরের ৬৫ জন শিক্ষক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ পরিচলনা করেন ইসলামিক ফাউন্ডেশন ইটনা উপজেলা সুপার ভাইজার মো. একিন আলী।
Leave a Reply