1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ১০ জুন ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

হিন্দু পরিবারের বসতভিটা দখলচেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে কিশোরগঞ্জে মানববন্ধন, ডিসির কাছে স্মারকলিপি পেশ

নূর আহাম্মদ পলাশ, চিফ রিপোর্টার।।
  • প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১৫২ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জে এক হিন্দু ব্যবসায়ী ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত এবং ভূমি দখল চেষ্টার অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার, ৭ জুন দুপুরে জেলার কালিবাড়ি মোড়ে বাংলাদেশ হিন্দু যুব মহাজোট ও ছাত্র মহাজোট কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কিশোরগঞ্জ পৌর এলাকার নগুয়া এতিমখানা রোডের বাসিন্দা ও বাংলাদেশ হিন্দু যুব মহাজোট কিশোরগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রিপন চন্দ্র সূত্রধর দীর্ঘদিন ধরে ক্রয়কৃত সম্পত্তিতে বসবাস করে আসছেন। কিন্তু একই এলাকার গোলাপ মাস্টারের ছেলে সাইদুর রহমান লনি ও ফখরুদ্দীনের ছেলে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল ইসলামসহ একটি প্রভাবশালী চক্র তার সম্পত্তির ওপর নজর দিয়ে বিভিন্ন সময়ে নামমাত্র মূল্যে জমি বিক্রির চাপ সৃষ্টি করে। এতে রাজি না হওয়ায় তাকে ও তার পরিবারকে প্রাণনাশসহ নানা ধরনের হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়।
মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে রিপন চন্দ্র সূত্রধর ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা, ভূমি দখল চেষ্টার অভিযোগ তদন্ত করে দায়িদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সংখ্যালঘু পরিবারের শান্তিপূর্ণ বসবাসের পরিবেশ নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা করা হয়। এসময় জেলা প্রশাসক হিন্দু পরিবারটির নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেন।
মানববন্ধনে হিন্দু যুব মহাজোট ও ছাত্র মহাজোট সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং