1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

ইসলামপুরে  ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি

স্টাফ রিপোর্টার,জামালপুর।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

 

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে এবং ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ঘোষিত এক ঘণ্টার কলমবিরতি কর্মসূচির সমর্থনে জামালপুরের ইসলামপুর উপজেলায় অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার, ৪ জুন  সকালে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ইসলামপুরের আয়োজনে ইসলামী ব্যাংক ইসলামপুর শাখার সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের গ্রাহক, ব্যবসায়ী, বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, ইসলামী ব্যাংক দেশের অন্যতম বৃহৎ ও আস্থাভাজন আর্থিক প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে এ ব্যাংকের প্রতি লাখো গ্রাহকের আস্থা ও বিশ্বাস রয়েছে। কিন্তু সাম্প্রতিক সময়ে ব্যাংকের বিভিন্ন কার্যক্রম নিয়ে গ্রাহকদের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। এ অবস্থায় ব্যাংকের সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চেয়ারম্যানের পদত্যাগের দাবি জানানো হচ্ছে।

বক্তারা আরও বলেন, ইসলামী ব্যাংককে রাজনৈতিক ও ব্যক্তিস্বার্থের প্রভাবমুক্ত রেখে গ্রাহকবান্ধব প্রতিষ্ঠান হিসেবে পরিচালনা করতে হবে। ব্যাংকের প্রকৃত স্বার্থ, আমানতকারীদের নিরাপত্তা এবং প্রতিষ্ঠানের সুনাম রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

কর্মসূচিতে বক্তারা দাবি করেন, গ্রাহকদের স্বার্থবিরোধী যেকোনো সিদ্ধান্ত পরিহার করে ইসলামী ব্যাংকের হারানো আস্থা পুনরুদ্ধারে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় বৃহত্তর কর্মসূচি ঘোষণারও ইঙ্গিত দেন তারা।

এক ঘণ্টাব্যাপী এ অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবি সংবলিত ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন। কর্মসূচি চলাকালে তারা শান্তিপূর্ণভাবে তাদের দাবি তুলে ধরেন এবং ইসলামী ব্যাংকের সার্বিক উন্নয়ন ও গ্রাহকদের স্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

শেষে বক্তারা বলেন, ইসলামী ব্যাংক দেশের মানুষের আস্থার প্রতীক। এ প্রতিষ্ঠানের সুনাম, স্থিতিশীলতা ও গ্রাহকদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সংস্কার এবং জবাবদিহিতামূলক ব্যবস্থাপনা নিশ্চিত করা সময়ের দাবি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং