
ময়মনসিংহ জেলার ফুলপুরে সেনাবাহিনীর ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও ১০ জন আহত হয়েছেন।
বুধবার, ১৮ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে ফুলপুর উপজেলার বালিয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সেনাবাহিনীর ট্রাকের চালক সার্জেন্ট রেজাউল করিম এবং খান ট্রাভেলস বাসের চালক আব্দুল বাসেত। এ তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।
তিনি জানান, সেনাবাহিনীর ট্রাকটি ফুলপুর ক্যাম্প থেকে ময়মনসিংহে যাচ্ছিল। সকাল সাড়ে ১০টার দিকে ফুলপুর উপজেলার বালিয়া মোড়ে শেরপুরগামী খান ট্রাভেলস নামে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের চালক মারা যান। পরে এ ঘটনায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে মারা যান সেনাবাহিনীর ট্রাকের চালক।
গুরুতর আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Leave a Reply