1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

আলমগীর হোসেন সিটিতে জলতরঙ্গ রেস্তোরাঁ উদ্বোধন

ইমরান হোসেন, বিশেষ প্রতিনিধি।।
  • প্রকাশিত: রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪১০ বার পড়া হয়েছে

 

অত্যন্ত আনন্দঘন পরিবেশে কিশোরগঞ্জ শহরের গাইটাল এলাকায় আলমগীর হোসেন সিটিতে জলতরঙ্গ রেস্তোরাঁর শুভ উদ্বোধন করা হয়েছে।  

শনিবার, ১৪ ফেব্রুয়ারি রাত ৮টায় লাল ফিতা ও কেক কেটে রেস্তোরাঁটির শুভ উদ্বোধন করেন কিশোরগঞ্জ-১ আসনের নব-নির্বাচিত এমপি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: মাজহারুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে নব নির্বাচিত এমপি মাজহারুল ইসলাম বলেন, কিশোরগঞ্জ শহরের মধ্যে আবাসিক এলাকায় এ রকম একটি রেস্তোরাঁ খুব দরকার ছিল। এর নির্মাণশৈলীও খুব সুন্দর। আমাদের কিশোরগঞ্জ ভাল রেস্তোরাঁ না থাকায় বিভিন্ন দূর দূরান্ত থেকে এখানে মানুষ এসে স্বাচ্ছন্দবোধ করবে।

ফরহানা মিতু নামের এক ভোজন রসিক বলেন, শহরের মধ্যে এই রেস্তোরাঁটি অনেক আধুনিক। এখানে এসে যে কারোরই ভাল লাগবে। আমরা এখানে এসে খুব আনন্দিত। এখানে খাবারের মান যেমন ভাল তেমনি রেস্তোরাঁটি দেখতেও অনেক সুন্দর। এখানে ছেলে মেয়েদের জন্য বিনোদনের ব্যবস্থা আছে। সব মিলিয়ে অনেক ভাল লাগছে এখানে এসে।

রেস্তোরাঁটির ব্যবস্থাপনা পরিচালক শফিকুল আলম শিপলু জানান, ২০১২ সালের ডিসেম্বর মাস থেকে আমাদের আলমগীর হোসেন সিটির যাত্রা শুরু হয়। তারপর থেকেই আমরা নতুন নতুন কিছু করার চেষ্টা করছি। কিশোরগঞ্জের যে বিষয়গুলোতে আমরা সুবিধাবঞ্চিত ছিলাম সে সুবিধাগুলো আমরা যেন পাই সেই চেষ্টা করে যাচ্ছি।  আমাদের সিটিতে ৭শ’র উপরে আবাসন রয়েছে। জেলা উপজেলার বাহিরেও এখানে মানুষ আসছেন এবং জায়গা কিনে  বসবাস করছেন। আমাদের সিটি কনভেনশন হল নামে একটি কমিউনিটি সেন্টার আছে। এখন জলতরঙ্গ নামের একটি রেস্তোরাঁর উদ্বোধন করেছি। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো খাবার দাবার থেকে শুরু করে সব কিছুর মান উন্নত করতে।

উদ্বোধনী অনুষ্ঠানে আলমগীর সিটির ব্যবস্থাপনা পরিচালক শফিকুল আলম শিপলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের নব-নির্বাচিত এমপি মাজহারুল ইসলাম। কিশোরগঞ্জ মডেল থানার ওসি আবুল কামাল ভূঞা।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মো: জাহাঙ্গীর হোসেন, ক্যাপ্টেইন সালাউদ্দিন সেলু, বাধন সরকার, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, জেলা যুবদলের সহ সভাপতি আবদুল্লাহ আল মাসুদ সুমন, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল্লাহ কায়সারসহ অন্যান্য নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং