
আগামী সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইটনা উপজেলার ভোট গ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপি প্রশিক্ষণ শুরু হতে যাচ্ছে।
এদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ইটনা বালিকা উচ্চ বিদ্যালয়ে দুই ধাপে প্রশিক্ষণ প্রদান করা হবে।
ইটনা উপজেলা নির্বাচন অফিসার রাফসান হাসনাত জামি বলেন, প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং পদে মোট ৩৭৬জন ও পোলিং ও সহকারী পোলিং অফিসার পদে ৬৩৬জনকে ভোট গ্রহণ কর্মকর্তা হিসেবে প্রশিক্ষণ প্রদান করা হবে। ইটনা উপজেলায় ভোট গ্রহণ কেন্দ্রের সংখ্যা ৫৫টি। ভোটার সংখ্যা চার লাখের অধিক।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবারেই প্রথম সংসদ নির্বাচনের সাথে সাথে গণভোটের আয়োজন করা হয়েছে। এতে করে প্রতিজন ভোটারকে দুইটি ভোট প্রয়োগ করতে হবে। আগামী ১২ই ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোগ গ্রহণ অনুষ্ঠিত হবে।
Leave a Reply