1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ৩০ মে ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

বাংলাদেশ বেতারে নিয়োগ পেলেন দৈনিক জনকণ্ঠের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মাজহার মান্না 

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৩৭১ বার পড়া হয়েছে

 

সাংবাদিক ও লেখক মাজহার মান্না বাংলাদেশ বেতারে কিশোরগঞ্জ জেলা সংবাদদাতা হিসাবে নিয়োগ পেয়েছেন। লিখিত ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে বেতারের অতিরিক্ত মহাপরিচালক (বার্তা) মুহাম্মদ শরীফুল কাদের স্বাক্ষরিত একটি নিয়োগপত্র সম্প্রতি তিনি হাতে পেয়েছেন। 

এ নিয়োগ প্রাপ্তিতে তার সহকর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সোস্যাল মিডিয়াসহ নানা মাধ্যমে মাজহার মান্নাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। জবাবে তিনি পেশাগত কাজের উর্পিত দায়িত্ব পালনে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

শিক্ষাগত জীবনে মাজহার মান্না জাতীয় বিশ্ববিদ্যালয় হতে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স ও এলএলবি ডিগ্রি অর্জন করেন। সর্বশেষ তিনি ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম পাশ করেন। 

পেশাগত জীবনে মাজহার মান্না জাতীয় দৈনিক জনকণ্ঠের কিশোরগঞ্জের নিজস্ব সংবাদদাতা হিসেবে ২০১০ সালের মার্চ থেকে অদ্যাবধি দায়িত্ব পালন করছেন। এছাড়া  তিনি একজন কর আইনজীবী হিসেবেও কর্মরত রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং