1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন

অষ্টগ্রামে হিলফুল ফুযুল যুব সংঘের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মাহবুব আলম (অষ্টগ্রাম) কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ১৭৪ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার মধ্য অষ্টগ্রামে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে হিলফুল ফুযুল যুব সংঘ। “পাশে আছি, পাশে থাকবো—মানবতার সেবায় সমাজ গড়বো” এই স্লোগানকে সামনে রেখে সংগঠনটির উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি ২০২৬) সকাল ১১টায় মধ্য অষ্টগ্রাম দলানহাটি এলাকায় মুহাম্মদ ছায়েদ আলী মিয়ার বাড়িতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হযরত মাওলানা ক্বারী মুহাম্মদ নিজাম উদ্দিন আশরাফী। এ সময় প্রায় ২০০ জন দরিদ্র, অসহায় ও এতিম শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ দ্বীন ইসলাম, মুফতি আশরাফুল আলম মুন্সি, মুহাম্মদ ইউনুস আলী ও মুহাম্মদ কামরুজ্জামান হান্নানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সদ্য প্রয়াত তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়ার আহ্বান জানানো হয়। তিনি বলেন, মানবতার সেবায় এ ধরনের সামাজিক উদ্যোগ সমাজে ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠান শেষে আয়োজকদের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং