1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

অষ্টগ্রামে পীরের বাড়ি জামে মসজিদ, মাদ্রাসা ও খানকা শরীফের তিন তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

মোক্তার হোসেন গোলাপ,মিঠামইন (কিশোরগঞ্জ)প্রতিনিধি।।
  • প্রকাশিত: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূর্ব অষ্টগ্রাম পীরের  বাড়ি জামে মসজিদ, মাদ্রাসা ও খানকা শরীফের তিনতলা নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

শুক্রবার, ৯ অক্টোবর জুমার নামাজের পর এই ভবনের   ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

​এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দরবার শরীফের গদিনশীন পীর আলহাজ্ব ফজলুল করিম উপস্থিত থেকে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ, শান্তি এবং সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

​অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পবিত্র আল-কুরআনের কাব্য অনুবাদকারী আলহাজ্ব মোহাম্মদ তৈয়ব আলী ও আলহাজ শাফিউদ্দিন সরদার।

​এসময় এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় মুরুব্বি এবং ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং