
হাওর বেষ্টিত কিশোরগঞ্জ জেলার ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম এই তিন উপজেলায় ৯২ টি পূজা মণ্ডপে শারদীয় দূর্গা পূজা চলছে। এরমধ্যে ইটনায় ৩০টি মিঠামইন ১৭টি এবং অষ্টগ্রামে ৪৫টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হয়।
কিশোরগঞ্জ- ৪ (ইটনা –মিটামইন- অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান তার নির্বাচনী এলাকা অবস্থান করে ঘুরে ঘুরে শারদীয় দুর্গাপূজার এসব আয়োজন পরিদর্শন করছেন। ইতিমধ্যে মিটামইন ও অষ্টগ্রাম উপজেলায় শারদীয় দুর্গাপূজার পূজামণ্ডপ গুলো পরিদর্শন করেছেন।
সোমবার, ১৯ অক্টোবর ইটনা সদরের পূজা মণ্ডপ পরিদর্শন করে ইটনার ধনপুর ইউনিয়নের পূজা মণ্ডপ পরিদর্শন করছেন।
এসময় ইটনা উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধর , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জাবেদ পাঠান, অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা, ইটনা উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ রহমানসহ উপজেলা বিএনপি’র ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ তার সঙ্গে ছিলেন। এছাড়া ইটনা উপজেলা পূজা উদযাপন কমিটির আহ্বায়ক নয়ন চন্দ্র দাস ও এলাকার গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধিগণও তার সঙ্গে ছিলেন।
Leave a Reply