1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

তাড়াইলে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত

হুমায়ুন রশিদ জুয়েল, স্টাফ রিপোর্টার, তাড়াইল, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের তাড়াইলে যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। সোমবার, ৫ অক্টোবর উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা পরিবারের যৌথ আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

এবারের বিশ্ব শিক্ষক দিবসের মূল প্রতিপাদ্য ছিল— “Standing with teachers: 60 Years of protecting the profession, advancing its status and shaping our futures” (শিক্ষকের পাশে দাঁড়ান: পেশার সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গঠনের ৬০ বছর)।

দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসার তানজিলা আখতারের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষার আলো ছড়িয়ে দেয়া এবং একটি জ্ঞানভিত্তিক আলোকিত সমাজ বিনির্মাণে শিক্ষকদের অবদান অতুলনীয়। ছাত্রজীবনের প্রতিটি ধাপে শিক্ষকগণ শুধু পাঠদানই করেন না, বরং তারা একজন শিক্ষার্থীর ভেতরের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটিয়ে সঠিক মূল্যবোধ ও নৈতিকতা শিক্ষা দেন। শিক্ষকদের পেশাগত স্বাধীনতা, উপযুক্ত কর্মপরিবেশ, সামাজিক নিরাপত্তা এবং ন্যায্য মর্যাদা নিশ্চিত করার ওপর বক্তারা বিশেষ গুরুত্ব আরোপ করেন। বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা বা অনলাইন থেকে তথ্য পাওয়া সম্ভব হলেও শিক্ষার্থীদের প্রকৃত অনুপ্রেরণা, স্নেহ ও মানবিক মূল্যবোধের শিক্ষা কেবল একজন শিক্ষকই দিতে পারেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষক সমাজের অতুলনীয় অবদানের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং