1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

অষ্টগ্রামে কাজী রফিকুল আউয়াল বিপুলের ৫ম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ২২১ বার পড়া হয়েছে

 

অষ্টগ্রাম উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, প্রথিতযশা রাজনীতিবিদ ও দক্ষ সংগঠক নন্দিত জননেতা কাজী রফিকুল আউয়াল বিপুলের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর বিকাল ৪টায় আয়োজিত এ মিলাদ ও দোয়া মাহফিলে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মরহুম কাজী রফিকুল আউয়াল বিপুলের পরিবারের সদস্যবৃন্দসহ অষ্টগ্রাম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এসএম শাহীন, উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন আনা, উপজেলা ছাত্রদলের সভাপতি তিতুমীর হোসেন সোহেল, সাবেক ছাত্রদলের আহ্বায়ক এস এম জাবেদসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা তাদের বক্তব্যে কাজী রফিকুল আউয়াল বিপুলের রাজনৈতিক জীবন ও সংগঠনে তার অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তার আদর্শ অনুসরণ করে দলকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং