
একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার। কিশোরগঞ্জের ইটনা উপজেলায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালন করা হয়েছে।
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর প্রত্যুষে ৩১বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনা করা হয়। সকালে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন প্রতিষ্ঠান সমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
ইটনা উপজেলা স্বাধীনতা স্মারক মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন সংলগ্ন স্মৃতিসৌধে পুষ্পস্থবক অর্পণ করা হয়। ইটনা উপজেলার মিনি স্টেডিয়ামে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের সমাবেশ কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত। উপজেলা পরিষদ চত্বরে চারু ও কারু এবং স্থানীয় উৎপাদিত শিল্প পণ্যের দিনব্যাপি আড়ম্বরপূর্ণ বিজয় মেলা, উপজেলা পরিষদ হল রুমে বীর মুক্তিযোদ্ধা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনাসভায় ইটনা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রায়হানুল ইসলাম, ইটনা থানার অফিসার ইনচার্জ আবুল হাসেম, ইটনা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রওশন আলী রশো, মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল মামুন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার প্রমুখ বক্তব্য রাখেন। ইটনা সরকারি কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইসলাম উদ্দিন, ইটনা উপজেলা কৃষি অফিসার বিজয় কুমার হালদার, ইটনা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাবেদ পাঠান।
আলোচনাসভায় ইটনা উপজেলা মৎস্য অফিসার রাজীব চন্দ্র দাস, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এসএম কামাল হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, ইটনা উপজেলা জামায়াতে আমীর হাফেজ আবুল হোসাইন, ইটনা উপজেলা এনসিপির আহ্বায়ক নাজমুল হক ঠাকুর, উপজেলা বিভিন্ন কর্মকর্তা কর্মচারী বিভিন্ন রাজনৈতিক দল ও এর অংগসংগঠনের নেতা কর্মী উপজেলা মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীদের অংশ গ্রহণ মহান বিজয় দিবসকে প্রাণবন্ত করে তুলেন।
দিবসটি উপলক্ষে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে সকল মসজিদ মন্দির গীর্জা ও অন্যান্য উপাসনালয়ের বিশেষ মুনাজাত ও প্রার্থনা করা হয়। হাসপাতাল ও এতিমখানা উন্নমানের খাবার পরিবেশন, ইটনা উপজেলা বিএনপির উদ্দোগে বিজয় র্যালি, ইটনা উপজেলা জামায়াতের উদ্যোগে আলোচনা সভা, ইসলামিক ফাউন্ডেশন ইটনা এর আয়োজনে কুরআন খতম, আলোচনা সভা ও দোয়া বিকেলে ফুটবল প্রীতি ম্যাচ এবং সন্ধ্যায় দেশবরণ্য ও স্থানীয় শিল্পীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে দিনব্যাপি বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
Leave a Reply