1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় দুই হাজার মানুষ

নূর আহাম্মদ পলাশ, স্টাফ রিপোর্টার।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৩৫৫ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনী ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত একদিনের ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় দুই হাজার অসহায়, দরিদ্র ও অসুস্থ মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেছেন।

মঙ্গলবার, ৯ ডিসেম্বর  শহরের হয়বতনগর এলাকার মৎস্য ইনস্টিটিউট প্রাঙ্গণে স্থাপিত সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পে দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

সেনাসদরের নির্দেশে ১৯ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত ক্যাম্পে সেনাবাহিনীর বিশেষজ্ঞ মেডিকেল টিম রোগিদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করে। সকাল থেকেই বিভিন্ন এলাকার মানুষ ভিড় জমায় মেডিকেল ক্যাম্পে।

সেবা নিতে আসা অনেকেই বলেন, সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গেলে দীর্ঘ ভোগান্তির মুখে পড়তে হয়, কিন্তু সেনাবাহিনীর ব্যবস্থাপনায় ক্যাম্পটি ছিল অত্যন্ত সুশৃঙ্খল, দ্রুতসেবা প্রদান এবং যত্নশীল আচরণে ভরপুর। তারা ভবিষ্যতেও এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখার অনুরোধ জানান।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা বলেন, “আমাদের লক্ষ্যমাত্রা ছিল ১২০০ জন রোগিকে সেবা দেয়া, কিন্তু মানুষের বিপুল উপস্থিতির কারণে রোগির সংখ্যা আরও অনেক বেশি হয়ে গেছে।”

অস্থায়ী সেনা ক্যাম্পের সিও লেফটেন্যান্ট কর্নেল সাফাত আহমদের পক্ষ থেকে জানানো হয়, সাধারণ মানুষের পাশে দাঁড়াতে সেনাবাহিনীর এই মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং