1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

পাকুন্দিয়ায় তিন সন্তানের জননীকে গলা কেটে হত্যা

এম এ হান্নান পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায়  তিন সন্তানের জননীকে গলা কেটে হত্যা করা হয়েছে।

রবিবার, ৭ ডিসেম্বর  রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার  বুরুদিয়া ইউনিয়নের সালুয়াদি গ্রামে এ নৃশংস ঘটনা ঘটে।

নিহত জেসমিন আক্তার মান্দারকান্দি গ্রামের আবু হানিফের মেয়ে। ঘটনার পর স্থানীয়রা তাৎক্ষণিকভাবে ৯৯৯–এ ফোন করলে পাকুন্দিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ।

পুলিশ সূত্র জানা যায় , প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য জেসমিনের স্বামী লিটন মিয়া এবং ভাশুরের ছেলেকে আটক করা হয়েছে। তবে হত্যার সঠিক কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

ঘটনার খবর পেয়ে উপজেলা, জেলা এবং বিভাগীয় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন। সারা রাত ধরে চলে সুরতহাল প্রতিবেদন তৈরি, আলামত সংগ্রহ ও স্বজন–প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ।

পরে ভোরে জেসমিনের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় এলাকায় নেমে এসেছে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড়। সাধারণ মানুষের দাবি এই নির্মম হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং