1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

কিশোরগঞ্জ-১ ও ৫ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মাজহারুল ‍ও ইকবাল

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৮৪ বার পড়া হয়েছে

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কিশোরগঞ্জ-১ (হোসেনপুর-কিশোরগঞ্জ) ও কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনে বিএনপির প্রার্থী মনোনয়ন চুড়ান্ত হয়েছে। এতে করে সকলের মাঝে স্বস্থি ফিরে এসেছে।

বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কিশোরগঞ্জের দুটি আসন ছাড়াও আরও ৩৬ আসনে দলীয় প্রার্থী তালিকা ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঘোষিত প্রার্থী তালিকা অনুযায়ী কিশোরগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলের জেলা কমিটি দীর্ঘদিনের সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম।

অপর দিকে কিশোরগঞ্জ-৫ আসন থেকে বিএনপির চুড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মজিবর রহমান ইকবাল।

এতদিন ধারণা করা হচ্ছিল বিএনপির সমমনা ১২ দলীয় জোটের প্রধান মো. এহসানুল হুদাকে এ আসনটিতে জোটের কোটায় মনোনয়ন দেয়া হবে।

প্রথম পর্যায়ে ঘোষিত মনোনয়নে কিশোরঞ্জ জেলার এ দুটি আসন ফাঁকা রাখা হয়েছিল। এ দুটি আসনে বিএনপি শরীক দলের নেতাদের মনোনয়ন দিবে বলে এতদিন জল্পনা কল্পনা চলছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং