1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

কুলিয়ারচরে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

মুহাম্মদ কাইসার হামিদ, স্টাফ রিপোর্টার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

 

গণতন্ত্র পুনরুদ্ধারে ১৭ বছরের দীর্ঘ সংগ্রাম ও রক্তঝরা জুলাই বিপ্লবে আত্মত্যাগকারীদের স্মরণে কিশোরগঞ্জের কুলিয়ারচরে আলোচনা সভা এবং শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা  অনুষ্ঠিত হয়েছে।

বুধবার, ৫ অগাস্ট বিকেলে কুলিয়ারচর উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে দলীয় কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। তিনি তার বক্তব্যে বলেন, “গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনে জুলাই বিপ্লবের শহিদ ও জুলাই যোদ্ধাদের অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে।”

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো: কিতাব আলী মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট মশিউর রহমান, কুলিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হান্নান ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাত হোসেন শাহ্ আলম।

আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনের বীর শহিদদের পরিবারের সদস্য ও আন্দোলনকারী সংবর্ধিত যোদ্ধাদের হাতে সম্মাননা তুলে দেন অতিথিরা।

এর আগে, বিকেলে প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচর পৌর এলাকার গাইলকাটা ঈদগাহ ময়দানের সার্বিক উন্নয়নমূলক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং