1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

স্টাফ রিপোর্টার, হোসেনপুর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে।

‎বুধবার ৫ অগাস্ট এ উপলক্ষে  প্রতিষ্ঠানটির হলরুমে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

‎‎ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. খাইরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রভাষক আব্দুস সালাম, ইসরাত জাহান স্মৃতি, শফিকুল ইসলাম, ফররুখ আহমেদ, মশিউর রহমান, মফিজ উদ্দিন মাহফুজ, হেলাল উদ্দিন, স্বপন কুমার, নাজমুল ইসলাম ও নাসরিন আক্তার।

এছাড়া আরো উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক ইমাম হোসেন, খাইরুল ইসলাম, ফারজুল ইসলাম, রেজাউল করিম ফিরোজ, আল আমিনসহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও কর্মচারীরা।

‎‎আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, গণতান্ত্রিক মূল্যবোধ, দেশপ্রেম এবং নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধ ও গণআন্দোলনের চেতনা লালনের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, নৈতিকতা ও ইতিহাস-সচেতনতা গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

‎অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং