1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কিশোরগঞ্জে আলোচনাসভা ও সংবর্ধনা

নূর আহাম্মদ পলাশ, চিফ রিপোর্টার।।
  • প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

 

‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে।

বুধবার, ৫ অগাস্ট সকাল ৯টায় গুরুদয়াল সরকারি কলেজ মাঠে অবস্থিত জুলাই স্মৃতি স্তম্ভে জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পরবর্তীতে জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসক সোহানা নাসরিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল এবং  জেলা জামায়াতের আমির রমজান আলীসহ অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জুলাই যোদ্ধা, শহিদ পরিবারের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে জুলাই যোদ্ধাদের মাঝে বিশেষ সম্মাননা হিসেবে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

জাতীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের মতো কিশোরগঞ্জেও দিবসটি যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং