1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

ভৈরবে মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের ভৈরবে অভিযান চালিয়ে মাদক মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল।

গ্রেফতার বাদশা মিয়া (২৬) ভৈরব থানার একটি মামলার পলাতক আসামি ও ভৈরব উপজেলার বাসিন্দা।

রবিবার, ১৬ নভেম্বর রাত ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভৈরব উপজেলার রামশংকরপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র‌্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক।

মামলা সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন রামশংকরপুর এলাকা থেকে ১৪  কেজি মাদক দ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে মাদকের মালিক বাদশা মিয়া (২৬) কৌশলে পালিয়ে যায়।

উদ্ধারকৃত গাঁজা ও পলাতক এর মালিকের  বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়।

এরই ধারাবাহিকতায় বাদশা মিয়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামিকে ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং