1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

নিখোঁজের ১৮ দিনেও সন্ধান মিলেনি গৃহবধু নূপুরের

উবায়দুল্লাহ রুমি, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিখোঁজের ১৮দিন অতিবাহিত হলেও কোন সন্ধান পাওয়া যায়নি গৃহবধু নূপুর আক্তারের। নিরুপায় হয়ে স্বামী আব্দুল মান্নান গত ৩ নভেম্বর ঈশ্বরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। থানায় দায়ের করা ডায়েরিতে উল্লেখ করা হয় ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের হরিপুর ২য় গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী দুই সন্তানের জননী নূপুর আক্তার (৩২) গত ২৪ অক্টোবর বিকেল ৪টার দিকে স্বামীর বাড়ি থেকে নিখোঁজ হন।

নিখোঁজের পর স্বামী আব্দুল মান্নান নূপুরের বাবার বাড়িসহ নিকট আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজাখুজি করে কোন সন্ধান পাননি।

নূপুরের স্বামী আব্দুল মান্নান (৩৫) জানান, আমার স্ত্রী নূপুর আক্তারের কিছু মানসিক সমস্যা ছিল। তাকে কয়েকবার চিকিৎসাও করানো হয়। মাসখানেক আগে বাড়ির কাউকে না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে অন্য গ্রামে চলে গিয়েছিল। পরে পাশের গ্রামের লোকজনের সংবাদের ভিত্তিতে তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। কিন্তু এবার গত ২৪ তারিখ নিখোঁজের পর থেকে তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না।

তিনি বলেন, নূপুরের গায়ের রং শ্যামলা, উচ্চতা ৫ফুট ১ইঞ্চি। সে ময়মনসিংহের আঞ্চলিক ভাষায় কথা বলে। কেউ সন্ধান পেলে ০১৭৪৫-৪৭০৮৭৭ এই মোবাইল নাম্বারে কল করার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন স্বামী মান্নান।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জালাল উদ্দিন বলেন, গৃহবধূ নিখোঁজের ঘটনায় একটি জিডি হয়েছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি এবং নিখোঁজ নারীকে উদ্ধারে চেষ্টা অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং