1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

হোসেনপুরে কাঁচা রাস্তার দুর্ভোগে পাঁচ গ্রামবাসী

স্টাফ রিপোর্টার, হোসেনপুর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার দক্ষিণ হারেঞ্জা গ্রামের হারেঞ্জা মধ্যপাড়া এলাকায় নকশোরবাপের বাড়ি থেকে মতি মেম্বারের বাড়ি পর্যন্ত প্রায় অর্ধ কিলোমিটার কাঁচা রাস্তাটি আজও উন্নয়নের ছোঁয়া পায়নি। পাঁচ গ্রামের কয়েক হাজার মানুষের একমাত্র যাতায়াতের পথ এই রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে।

এলাকাবাসী জানান, সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি কাদা-পানিতে তলিয়ে যায়। যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। ফলে কৃষক, শিক্ষার্থী ও রোগীরা চরম দুর্ভোগে পড়েন।

স্থানীয় পোল্ট্রি ব্যবসায়ী সোহরাব উদ্দিন বলেন, “গাড়ি না চলায় মালামাল আনতে শ্রমিক দিয়ে মাথায় করে নিতে হয়, এতে খরচ ও কষ্ট—দুটোই বাড়ে।”

এলাকাবাসী কফিল মিয়া ও আব্দুর রশিদ অভিযোগ করে বলেন, “প্রতিটি নির্বাচনে প্রতিশ্রুতি মেলে, কিন্তু কাজের দেখা মেলে না।”

হারেঞ্জা মধ্যপাড়া মসজিদের ইমাম মাওলানা শরিফুল ইসলাম জানান, বৃষ্টির দিনে কাদা মেখে মুসল্লিদের মসজিদে আসতে হয়। এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে রাস্তাটি পাকাকরণের আবেদন করা হয়েছে।

হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা বলেন, “রাস্তাটি পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং