1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

ইটনা সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার ফলাফল ভরাডুবি

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ২৯৫ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে ইটনা সরকারি কলেজের এবছরের এইচএসসি পরীক্ষার ফলাফল ভরাডুবি। জানাযায় ২০২৫ সালে এইচএসসি পরীক্ষায় ইটনা সরকারি কলেজ থেকে মানবিক ও ব্যবসা শাখায় ৩৯২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেন।

বৃহস্পতিবার ১৬ই অক্টোবর ফল প্রকাশের পর মানবিক ও ব্যবসা শাখায় মোট ১৪১ জন পাস করে। পাসের হার ৩৫.৯৭%। ফলাফলের এমন ভরাডুবি কারণ জানতে চাহিলে ইটনা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইসলাম উদ্দিন বলেন, পরীক্ষার সময় অন্যআরেক জন অধ্যক্ষের দায়িত্বে ছিলেন। তিনি এখন অবসরে চলে গেছেন। ভালো ফলাফলের জন্য শিক্ষার্থীর পাঠ মনোযোগ, অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকার পাশাপাশি শিক্ষকদের পাঠদানের মনোযোগী সহ সার্বিক বিষয়াদি ভালো ফলাফলের ভূমিকা রাখে বলে উল্লেখ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং