1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

কিশোরগঞ্জের অষ্টগ্রামে অজ্ঞাতনামা একজনের মরদেহ উদ্ধার

মাহবুব আলম, অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ২০৩ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার পূর্ব অষ্টগ্রাম এলাকায় এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার, ১০ অক্টোবর সকালে উপজেলার পূর্ব অষ্টগ্রাম এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮ টার দিকে পুর্ব অষ্টগ্রাম ইউনিয়নের   আশ্রম ব্রিজের নিকটবর্তী একটি আকাশি গাছের নিচে এলাকাবাসী একজনের নিথর দেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে অষ্টগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে হেফাজতে নেয়।

অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমীন বিডিচ্যানেলফোরকে  জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃতদেহটি কয়েক ঘণ্টা আগের হতে পারে। এখন পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

এ ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। পুলিশ মরদেহের পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং