1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

তাড়াইলে অনলাইন জুয়া নিয়ে সংঘর্ষে যুবক নিহত

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭৭ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় অনলাইন জুয়া নিয়ে বিরোধকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে আল আমিন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

নিহত আল আমিন  তালজাঙ্গা ইউনিয়নের আউজিয়া গ্রামের দেওয়ান আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৮টার দিকে আল আমিন অনলাইন জুয়া খেলায় নিষেধ করলে আলাল উদ্দিনের ছেলে শামিম ও তার সহযোগীদের সঙ্গে কথা কাটাকাটি ও মারামারি হয়। এতে আল আমিনসহ কয়েকজন গুরুতর আহত হন। প্রথমে তাদের তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে কিশোরগঞ্জ সদর হাসপাতালে রেফার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আহতদের কিশোরগঞ্জ নেওয়ার পথে তালজাঙ্গা বাজারে শামিম ও তার সহযোগীরা পুনরায় হামলা চালায় এবং আল আমিনসহ কয়েকজনকে সেনাবাহিনীর হাতে তুলে দেন। পুলিশ তাদের থানায় নিয়ে এলে আল আমিনকে গুরুতর আহত অবস্থায় কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তাড়াইল থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাব্বির রহমান বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং