1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন

কটিয়াদীতে মানহীন বিস্কুট খেয়ে দুই শিশু হাসপাতালে, এক ব্যক্তিসহ তিন প্রতিষ্ঠানকে ৭৫ হাজার তিনশত টাকা জরিমানা

মো. জজ মিয়া, কটিয়াদী (কিশোরগঞ্জ)প্রতিনিধি।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪১ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের কটিয়াদীতে আহমেদ উল্লাহ স্টোর থেকে বিস্কুট খেয়ে জান্নাত (৭) ও হুমাইরা (৫) নামে একই পরিবার  দুই শিশু অসুস্থ হয়ে কিশোরগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন । এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রকাশ্যে ধূমপান করায় এক ব্যক্তিসহ  তিন প্রতিষ্ঠানকে ৭৫ হাজার তিনশত টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক দিদারুল আলম রাসেল,  ভুমি অফিসের অফিস সহকারী কামরুল ইসলাম  ও মডেল থানার এসআই সাইদুল ইসলামসহ পুলিশ টিম।

অসুস্থ জান্নাত ও হুমাইরা কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের চারিপাড়া গ্রামের রতন মিয়ার মেয়ে।

স্থানীয় সূত্র জানায়, এবাদুল্লাহ স্টোর থেকে বিস্কুট কিনে খাওয়ার পর পাতলা পায়খানা ও বমি করতে শুরু করে।  পরে তাদের চিকিৎসার জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি ভুক্তভোগী পরিবার উপজেলার সহকারী কমিশনার (ভূমি)কে জানালে তিনি অভিযান পরিচালনা করেন।

অভিযানে এবাদুল্লাহ স্টোরকে ৫০ হাজার, রাইসা ফুডস এন্ড বেকারিকে ২০ হাজার এবং তাজ হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া প্রকাশ্যে ধূমপান করার অপরাধে এক ব্যক্তিকে ৩০০ টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানা জানান, অভিযোগের ভিত্তিতে দোকানে অভিযান চালিয়ে সত্যতা পাওয়া গেছে। দোকানে মেয়াদোত্তীর্ণ বিস্কুট পাওয়া গেছে এবং প্যাকেটে তারিখ থাকা সত্ত্বেও ভিতরে পোকা জন্মেছে। এ ঘটনায় দুই শিশু বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এমন অনিয়মের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং