1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে অষ্টগ্রামে বিক্ষোভ মিছিল

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ)  প্রতিনিধি।।
  • প্রকাশিত: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৪৭৮ বার পড়া হয়েছে

 

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং বিশিষ্ট রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে জামায়াতে ইসলাম ও এনসিপির পক্ষ থেকে ছড়ানো মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে অষ্টগ্রাম উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসমূহের নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নিজামুল হক নজরুলের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

‎‎সোমবার ,২৫ অগাস্ট বিকেলে অষ্টগ্রাম হ্যালিপেড মাঠ থেকে শুরু হওয়া মিছিলটি অষ্টগ্রাম বড় বাজার প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা ভবনের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

‎‎বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন অষ্টগ্রাম উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নিজামুল হক নজরুল এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুবায়ের হাসান ইয়ামিন।

‎‎বক্তারা বলেন, “অ্যাডভোকেট ফজলুর রহমান একজন সৎ, নির্ভীক ও আদর্শবান রাজনীতিক। জামায়াত ও এনসিপির একটি চক্র পরিকল্পিতভাবে তাঁর রাজনৈতিক অবস্থানকে হেয় করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কিন্তু তাদের এই মিথ্যা অপপ্রচার ও কুৎসা রটনা অতীতের মতো এবারও ব্যর্থ হবে।”

‎‎তারা আরও বলেন, “গণতন্ত্রের পক্ষে লড়াইরত একজন পরীক্ষিত রাজনীতিবিদের বিরুদ্ধে অপচেষ্টা চালিয়ে লাভ হবে না। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সকল ষড়যন্ত্র প্রতিহত করা হবে।”

‎‎বিক্ষোভে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল।  বিক্ষোভ সমাবেশ শেষে নেতৃবৃন্দ ফজলুর রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রাজপথে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং