1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন

মিঠামইনে গাছ ন্যাড়া করার ঘটনায় প্রশাসন নীরব!

মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৪৪৭ বার পড়া হয়েছে

 

“গাছ আমাদের প্রাণ”- অথচ কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঘাগড়া পুরান বাজার এলাকায় একটি বড় জামগাছকে দুর্বৃত্তরা ডালপালা কেটে ন্যাড়া করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্র জানায়, ঘাগড়া ইউনিয়ন ভূমি অফিস ও ঘাগড়া আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ের পাশে পুরান বাজার অবস্থিত। বাজারে নেই কোনো দোকানপাট, রয়েছে কেবল একটি জামগাছ। দীর্ঘদিন ধরে বাজারের জায়গাটির মালিকানা নিয়ে বিরোধ চলছে।  ঘাগড়া ইউনিয়ন  ভূমি সহকারী কর্মকর্তা সুলাইমান মিয়া   দাবি করছেন এটি সরকারি পেরিফেরি ভূক্ত  খাস জমি, অন্য পক্ষ বলছে এসএ ও আরএস রেকর্ড অনুযায়ী জায়গাটি তাদের মালিকানাধীন। প্রতিবছর এই জায়গার মালিকপক্ষ  ভূমি কর পরিশোধ  করে আসছে   বলে জানা গেছে।

অভিযোগ রয়েছে, সম্প্রতি অজ্ঞাত দুর্বৃত্তরা ওই গাছের ডালপালা কেটে নিয়ে যায়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ছায়ায় বসার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের ক্ষোভ আরও বাড়ছে।

এ প্রসঙ্গে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন এলাকাবাসী জানান, প্রায় একমাস আগে  ভূমি সহকারী কর্মকর্তার সহযোগিতায়  গাছ কাটার ঘটনাটি ঘটেছে।

এ ব্যাপারে ঘাগড়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন  গাছের ডাল পালা কাটার ব্যাপারে আমি কিছুই জানিনা । এলাকাবাসী প্রশ্ন তোলেন ভূমি সহকারি কর্মকর্তার   দায়িত্ব  এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। কারণ তার অফিসের  পাশে থাকা গাছটি ন্যাড়া করা হয়েছে। তাহলে  ভুমি কর্মকর্তা সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত  করেনি কেন?

মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন  বলেন, গতকাল গাছ ন্যাড়া করার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে  আমি  তদন্ত করে দোষি ব্যক্তিদের বিরুদ্ধে  ব্যবস্থা নেওয়ার উদ্যোগ  নেয়া হয়েছে।

এদিকে এলাকাবাসীর দাবি, বিদ্যালয়ের পাশে থাকা গাছটি শুধু শোভাই বাড়ায়নি, শত শত শিক্ষার্থীর বিশ্রামের স্থান হিসেবেও গাছটি ব্যবহৃত হতো। এখন সেটি নষ্ট হওয়ায় পরিবেশ ও শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং