1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন

রায়হান জামান।।
  • প্রকাশিত: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৩৫২ বার পড়া হয়েছে

 

গাজীপুরে সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে  কিশোরগঞ্জ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার,৯ জুলাই বেলা ১২ টায় কিশোরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে শহরের কালীবাড়ি মোড় (বিজয় চত্বরে) প্রায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচির পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট শেখ মাসুদ ইকবাল, সাধরণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আহমাদ ফরিদ, সিনিয়র সাংবাদিক লেখক মু আ লতিফ, কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর  আমীর অধ্যপক রমজান আলী, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাক মাজহারুল ইসলাম কিশোরগঞ্জ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মনিরুজ্জামন খান চৌধুরী সোহেল, কোষাধক্ষ্য শফিকুল ইসলাম ফকির মতি, কার্যকারি সদস্য কাওসার  টিটু ও মো. আমিনুল হক সাদী, সময় টিভির স্টাফ রিপোর্টার নূর মোহাম্মদ, চ্যানের আই এর জেলা প্রতিনিধি এসকে রাসেল, এখন টিভির জেলা প্রতিনিধি মশিউর কায়েস, নাগরিক টিভির জেলা প্রতিনিধি মস্তুফা শাওন, দেশ রূপান্তর পত্রিকার জেলা প্রতিনিধি, শহীদুল ইসলাম পলাশ ছাড়াও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক রায়হান জামান, দৈনিক ভোরের কাগজ ও কিশোরগঞ্জ টিভির সম্পাদক হারিছ আহমেদ, আমার সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি মো. ইমরান হোসেন, চ্যানেল এস এর জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম রাজনসহ জেলায় কর্মরত প্রায় শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

এসময় বক্তরা বলেন, সাংবাদিক তুহিনকে যেভাবে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে তা একটি স্বাধীন দেশে কল্পনাও করা যায় না। দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত গ্রেফতার ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় সারা দেশে সাংবাদিক সমাজ আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং