
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে কিশোরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার, ৫ অগাস্ট বিকেলে শহরের ঐতিহাসিক শহিদী মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বড়বাজার মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় এক সংক্ষিপ্ত সমাবেশ।
সমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা আমির অধ্যাপক মো. রমজান আলী বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জামায়াত আপসহীন। দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত একটি টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। ইনশাআল্লাহ, জামায়াত ক্ষমতায় গেলে ৫৪ বছরের বঞ্চনার অবসান ঘটিয়ে জনগণের অধিকার নিশ্চিত করা হবে। নারী, সংখ্যালঘুসহ সকলের নিরাপত্তা রক্ষা করে গড়ে তোলা হবে একটি উন্নত বাংলাদেশ।
গণমিছিলে আরও অংশগ্রহণ করেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আজিজুল হক, জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, সহকারী সেক্রেটারি শামসুল আলম সেলিম, রাজনৈতিক বিষয়ক সম্পাদক অধ্যাপক আজিজুল হক কাজল, সাবেক নায়েবে আমির মোসাদ্দেক ভূঁইয়া, মানবাধিকার ও আইন সম্পাদক অ্যাডভোকেট মসিউদ্দিন সুমন, পৌর জামায়াতের আমির মাওলানা আ.ন.ন.ম আব্দুল হক, জেলা ছাত্রশিবিরের সভাপতি হাসান আল মামুনসহ জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
Leave a Reply