
জুলাই-অগাস্ট গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে জামালপুরের ইসলামপুরে জুলাই-অগাস্ট আন্দোলনে নিহত শহিদ লিটনের কবর জিয়ারত করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার, ৫ অগাস্ট বেলা ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে চিনাডুলি ইউনিয়নের খামারপাড়া গ্রামের নিহত শহিদ লিটনের কবর জিয়ারত ও দোয়া-মোনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুর রহমান।
আরো উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার ইসলামপুর সার্কেল মো. ইমরুল হাসান, সহকারী কমিশনার ভূমি রেজুয়ান ইফতেকার, ইসলামপুর থানার অফিসার ইনচার্জ আ.ফ.ম আতিকুর রহমান, সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহানারা খাতুন, ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান, সাধারণ সম্পাদক হাফিজ লিটনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শহিদ পরিবারের সদস্য ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, মো. লিটন ২০ জুলাই ঢাকার মধ্য বাড্ডার রিচম্যান গার্মেন্টস থেকে দুপুরের খাবারের জন্য বের হলে টহলরত পুলিশের গুলিতে আহত হন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন বলে নিহতের ভাই ইমন নিশ্চিত করেন।
Leave a Reply